বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় অনন্য আনসার-ভিডিপি
শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে সারাদেশের ৩৩ হাজার ১৬৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লাখ ১২ হাজার ৮১৮ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়। প্রযুক্তিনির্ভর নজরদারি, দ্রুত সাড়াদান, স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পূজামণ্ডপের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করেছে বাহিনীটি। এ সময় দুর্গাপূজাকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ১৩১টি ঘটনায় প্রতিরোধমূলক ও তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়।